Showing posts with label Graphic Desing. Show all posts
Showing posts with label Graphic Desing. Show all posts

Sunday, November 1, 2015

ফটোশপের যাদুকরি, এবার আপনিও তৈরী করুন প্রপেশনাল টেক্সট ইফেক্ট।

আজকের টিউনটি আপনাদের কতটুকু ভাল লাগবে জানি না, তবে সব সময় আপনাদের জন্য ভাল কিছু শেয়ার করার চেষ্টা করব।ভুল হলে ক্ষামা করবেন।  লেখা পড়ার ব্যস্ততার নিগরে আর ভাল লাগছে না, পুরো টিটি পরিবার কে মিস করছিলাম, তাই আজ আপনাদের মাঝে হাজির হলাম ফটোশপের একটা ট্রিক্স নিয়ে, আশা করি আপনাদের ভাল লাগবে।আর টিউনটি ভাল লাগলে টিউমেন্ট জানাবেন।
(এটা একটা সিম্পল এর জন্য তাড়াহুড়া করে তৈরী করা, আপনারা মনযোগ দিয়ে ভিডিও টি দেখে এর থেকেও ভাল একটা টেক্সট ইফেক্ট তৈরী করতে পারবেন।)
আজ আমি আপনাদের এডোভি ফটোশপের একটা ট্রিক্স দেখাব। আসলে এডোবির পরিশর টা অনেক বড়, এর অনেক ছোট খাট ট্রিক্স আছে যে গুলোর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট  তৈরী করা যায়।
এখানে আমি আপনাদের ক দেখাব  কিভাবে ফটোশপের মাধ্যমে একটি প্রপেশনাল আইস টেক্সট ইফেক্ট তৈরী করা যায়।
যেহেতু এটি একটা প্রযেক্ট এর কাজ তাই এটা লিখে বুঝানো জাবেনা। আর এই রকম টিউন লেখার ক্ষেত্রে অনেকের বুঝতে সমস্যা হয়। তাই ভাল করে বুঝার জন্য ভিডিও টিউটিরিয়াল টি দিলাম। ভিডিও টি মনযোগ দিয়ে দেখুন তাহলে আপনিও এই রকম প্রপেশনাল টেক্সট ইফেক্ট তৈরী করতে পারবেন।

ভিডিও টি এখানে দেখুন

ফটোশপ শিখুন মাসে 30/40 হাজার টাকা ইনকাম করুন সহজে

আপনিও পারবেন মাসে কমপক্ষে 30/40 হাজার টাকা ইনকাম করতে। কি অবাক হচ্ছেন ? না সম্পূণ সত্যি কথা। তার প্রমাণ আমি দেখিয়ে দেব। যদি আপনারা আমার সাথে যুক্ত থাকেন। ভাবছেন আপনি আমাদের জন্য ফ্রিতে কেন এত কিছু করবেন। হ্যা এই প্রশ্ন করা স্বাভাবিক বলে আমি মনে করি। কিন্তু না আমি আপনাদের জন্য দয়া দেখাচ্ছি এর পিছনে তো অবশ্যই একটি কারণ আছে। আর সেই কারণ টি হলো আমি আমার জীবনে প্রচুর টাকা ইনকাম করেছি বর্তমানেও আপনাদের দোয়ায় করছি ইনশা আল্লাহ ভবিষ্যতেও করবো। কিন্তু আমার সেই মহত উদ্যেশ্য টি হলো সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়ানো। যদি অনলাইন থেকে আপনি আয় করতে পারেন আমার এই চেষ্ঠায় তাহলে তো আমার কোন ক্ষতি নেই। আমি নিজে তো আপনাকে কোন টাকা দেব না। আমি শুধু দিব টেকনিক যা দিয়ে আপনার জীবন এবং কি আপনার পরিবার সাবলম্বী হবে। আর তা যদি হয় মানব সেবা সেটাই আমার পরম পাওয়া। আমি চাই আপনাদের দোয়া ও ভালবাসা। কোন টাকা পয়সা নয়। আমার একটি গুরুত্বপূর্ণ কথা হলো যারা হতাশা গ্রস্থ্য মানুষ তাদের জন্যই আমার এই আয়োজন। কিন্তু হ্যা আমি এমন হতাশা গ্রস্থ্য লোক নিয়ে কাজ করতে আগ্রহী না যারা আজ কে অনলাইনে এসে কাল থেকেই ইনকাম করবে বলে ভাবছেন। দয়া করে তারা আমার এই টিউনটি সময় নষ্ট করে পড়বেন না। এখনি সরে যেতে পারেন। কোন বিষয় এত সহজ না আবার অনেক সহজ যদি আপনার ইচ্ছা থাকে তাহলেই সম্ভব। শুধু ইচ্ছা না আপনার চেষ্টাও থাকতে হবে। কারণ আমি আপনাদের সব কিছু পর্যায়ক্রমে দেখাতে থাকবো কিন্তু যদি কোন চর্চা না করেন তাহলে তো সম্ভব নয়।
30/40 হাজার টাকা ইনকাম কি ভাবে করবেন ? মনে করেন আপনি আমার ধারাবাহিক টিউটোরিয়াল গুলি দেখে নিজে চর্চা করে মোটামুটি কাজ গুলো শিখতে শুরু করলেন। বর্তমানে অনলাইন গ্রাফিক্স এর রয়েছে ব্যাপক চাহিদা। আপনি যদি প্রতিদিন 1 টি করেও কাজ পান তাহলে আপনার মাসে 30 টি কাজ করা কোন ব্যাপার না। গ্রাফিক্স এর সর্বনিম্ন কাজের বাজেট থাকে 10/15 ডলার। সব্বোর্চ 1000 ডলার পর্যন্ত কাজ ও রয়েছে কিন্তু সেই সব বিষয়ে আপনাকে দক্ষ থাকতে হবে। আমি 1000 ডলারে যাচ্ছি না প্রাথমিক ভাবে 10 ডলার এর হিসাব ই করব। প্রতিদিন যদি 10 ডলার হয় তাহলে মাসে 300 ডলার তার মানে প্রায় 30 হাজার টাকা। কিন্তু আপনি কি একটি কাজে পাবেন না এর অনেক বেশী কাজ পাবেন এটাই স্বাভাবিক। এটা গেল অনলাইন। কিন্তু যারা অনলাইনে এত দক্ষ না তারও থেমে থাকবেন না। তাদের জন্যও রয়েছে আমার বিকল্প চিন্তা। মনে করেন আপনি কাজটি শিখলেন। শেখার পর আপনি আপনার এলাকায় যদি ডিজিটাল স্টুডিও করেন তাহলেও প্রতিদিন কমপক্ষে 1000 টাকা ইনকাম করা কোন ব্যাপারই না। তাতেও আপনার মাসে প্রায় 30 হাজার টাকা ইনকাম হবে।


যে যে জিনিস গুলো খেয়াল রাখবেন : আমি আপনাদের ফ্রিতে শিখাবো বলে অবহেলা করা যাবে না। আর যদি করেন তাহলে আমি আবারো বলছি এই টিউনটি আপনার জন্য নয়। হ্যা যারা শিখবেন তাদের বলছি-প্রথমে আপনার কাজ হলো আমার ফেইসবুক লাইক পেইজে এখনি একটি লাইক দিয়ে রাখুন। কারণ আমি কোন সময় টিউটোরিয়াল আপলোড করব তা হয়তো আপনি নাও জানতে পারেন। কারণ আপনি তো সব সময় অনলাইনে থাকবেন না।

ফেইসবুক লাইক পেইজ -      এখানে ক্লিক করুন

 বিস্তারিত জানতে                   এখানে ক্লিক করুন


Friday, October 23, 2015

ফটোশপে তৈরি করুন ক্রিয়েটিভ বিজেনেস কার্ড (ফ্রি টিউটোরিয়াল)

গ্রাফিকরিভার, ফাইভার, ওডেস্কসহ প্রায় অধিকাংশ মার্কেটপ্লেসে বিজনেস কার্ডের বিপুল চাহিদা রয়েছে। প্রফেশনালমানের বিজনেস কার্ড তৈরি করে গ্রাফিক রিভারে জমা দিয়ে যেমন আয় করতে পারেন, তেমনি ফাইভারে অফার দিয়ে অর্ডার পেতে পারেন।
 আজ উপস্থাপন করছি, ফটোশপে কিভাবে একটি ক্রিয়েটিভ বিজনেস কার্ড তৈরি করতে পারেন। ভাল লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে ।

> বিজনেস কার্ড প্রজেক্ট

>> টিউটোরিয়াল


Tuesday, October 20, 2015

গ্রাফিক রিভারের ১০টি হট সেলিং আইটেম-গ্রাফিক্স ডিজাইনারদের আয়ের বিশাল ক্ষেত্র

অনলাইন মার্কেটপ্লেস হিসাবে এনভাটোর অবস্থান বর্তমানে খুবই জনপ্রিয় ও শক্তিসালী অবস্থানে রয়েছে। গ্রাফিক রিভার এনভাটোর একটি বিশেষ মার্কেটপ্লেস যেখানে মূলতঃ গ্রাফিক ডিজাইন এলিমেন্ট ক্রয়-বিক্রয় হয়।
গ্রাফিক্সের কোয়ালিটি, ডিজাইনারদের ক্রমবর্ধমান আর্নিংস সিস্টেম, পেমেন্টের নির্ভরযোগ্যতা ইত্যাদি কারনে বায়ার ও ফ্রিল্যান্সারদের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য মার্কেটপ্লেস হিসাবে গ্রহনযোগ্যতা পেয়েছে। একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এ মার্কেটপ্লেস থেকে আয় করতে পারে হাজার হাজার ডলার।
অনেকেরেই গ্রাফিক রিভারে ডিজাইন জমা দিয়ে আয় করার তথ্য/পদ্ধতি সম্পর্কে জানা রয়েছে। কিন্তু আপনি জানেন কি, বর্তমানে গ্রাফিক রিভারের হট সেলিং আইটেমগুলো কি কি?
শেয়ার করছি গ্রাফিক রিভারের ১০টি হট সেলিং আইটেম।
http://graphicriver.net/?ref=discount35
  
 ১. স্যোসাল মিডিয়াঃ সারা বিশ্বে স্যোসাল মিডিয়া বর্তমানে একটি হটট্রেন্ড। ফেসবুক, টুইটার নিয়ে তোলপাড়। প্রয়োজন হয়ে পড়ছে এ সম্পর্কিত ডিজাইন। স্যোসাল মিডিয়া বাটন, আইকন ইত্যাদির তাই বড় কদর! নিচের স্ক্রিণশটটি দেখুন অথবা গ্রাফিক রিভার সার্চ বক্সে Social media লিখে সার্চ দিন. দেখুন অধিকাংশ ডিজাইন ৫০ থেকে কয়েক হাজার বার পর্যন্ত সেল হয়েছে।

২. ফেসবুক টাইমলাইন কভারঃ
স্যোসাল মিডিয়ারই একটি এলিমেন্ট। সবাই চায় তার একটি দৃষ্টিনন্দন টাইমলাইন কভার হোক। এজন্য পার্সোনাল, বিজনেস, কর্পোরেটসহ অসংখ্য ক্ষেত্রে প্রফেশনালমানের টাইমলাইন কভার ডিজাইনের চাহিদা বাড়ছে। নিচের স্ক্রিণশটটি দেখুন, বিক্রয়ের ভলিউম দেখেই অনুমান করুন-ফেসবুক টাইমলাইন কভারের চাহিদা!!
http://graphicriver.net/?ref=discount35
৩. বিজনেস কার্ডঃ
সবাই চায় তার একটি আইডেন্টি। মাত্র ৪/৫ ডলারে যদি পেয়ে যায় আই ক্যাচিং বিজনেস কার্ড, তবে সেটাইতো বেটার। ফলে প্রফেশনাল কোয়ালিটির একটি বিজনেস কার্ড একবার এপ্রুভ হলেই সেল বাড়তে থাকে হুড় হুড় করে। Business  card লিখে সার্চ দিন গ্রাফিক রিভারে; আইডিয়া পেয়ে যাবেন।
৪. বাটনঃ গ্রাফিক রিভারের হট সেলিং আইটেমের মধ্যে বাটন অন্যতম। এটি ১০ বার থেকে শুরু করে ৩০০০+ সেল হওয়ার রেকর্ড রয়েছে। তো তৈরি করা শুরু করে দিন নয়ন জুড়ানো সব বাটন। জমা দিন গ্রাফিক রিভারে। আপনি ঘুমিয়ে থাকবেন আর আপনার একাউন্টে জমতে থাকবে $$$, সত্যি অভাবনীয়।
৫. ফটোশপ অ্যাকশনঃ গ্রাফিক রিভারের সর্বাধিক বিক্রয়ের তালিকায় রয়েছে ফটোশপ অ্যাকশন। একটি প্রিমিয়াম কোয়ালিটির অ্যাকশন তৈরি করে একজন অ্যাকশন ডিজাইনার এ পর্যন্ত আয় করেছে প্রায় ৭০০০ ডলার। এখানে ক্লিক করে দেখুন অ্যাকশনটির ধরন আর সেলের পরিমান।
৬. আইকনঃ ফটোশপ আইকন এমন একটি আইটেম যা্র সেল হয় না, এমনটি খুবই কম। অর্থাৎ, এপ্রুভ হলেই সেল!! নিচের স্ক্রিণশটটি দেখুন-
http://graphicriver.net/?ref=discount35
৭. ব্রশিউরঃ গ্রাফিক রিভারের হট সেলিং আইটেমের মধ্যে ব্রশিউর একটি। ৩০০০+ পর্যন্ত সেল হওয়ার রেকর্ড রয়েছে এটি।
৮. ব্যানারঃ ওয়েব ব্যানারের চাহিদা শুধুমাত্র গ্রাফিক রিভারে নয়; ফ্রিল্যান্সিং সাইট ওডেস্ক/ইল্যান্সেও রয়েছে এ সম্পর্কিত প্রচুর কাজ।
৯. স্টিকারঃ ৯৯% সেল হওয়ার সম্ভাবনা থাকে এমনি একটি আইটেম স্টিকার। কোয়ালিটি স্টিকার ডিজাইন করতে পারলে সেলের পরিমান বাড়তে পারে ৫০ বার থেকে ৩০০০ এর অধিক পরিমান।
১০. টেবিলঃ গ্রাফিক রিভারের সর্বশেষ হট আইটেম প্রাইসিং টেবিলের চাহিদাও প্রচুর।
উপরের ১০টি হট আইটেমে যদি আপনি কাজ করতে চান-তাহলে আনুমানিক কেমন ইনকাম হতে পারে-আসুন একটু ক্যালকুলেট করি।
ধরুন, প্রতিটি আইটেমে আপনার গড়ে ১০টি ডিজাইন এপ্রুভ হল, এবং প্রতিটি ডিজাইন গড়ে এক মাসে ২০ বার সেল হল (গড়ে বলছি, কোনটি ৫০, কোনটি ২০০ আবার কোনটি ৫ বার হতে পারে), তাহলে সে ১০০টি ডিজাইনে (এপ্রুভড) সর্বমোট ২০০০ বার সেল হল। প্রতিটি ডিজাইনের মূল্য যদি ধরা হয় গড়ে ৪ ডলার, আপনি পাবেন ২ ডলার। অর্থাৎ, আপনার প্রতি মাসের ইনকাম হবে ৪০০০ ডলার।
ভাবছেন, বলা যত সহজ, করা তত কঠিন!! হুম, তবে নীচের গাইডলাইন/টিপস্ ফলো করলে অাপনি শতভাগ সফল হবেন ইনশাল্লাহ এটা বলতে পারি। মুশকিল হল-গাইডলাইন ফলো করাটাই কঠিন, তবে যারা ডিটারমাইন তারাই লুফে নিতে পারে সফলতার চাবি।
১. প্রথমেই শিখতে হবে ভালমত। কিভাবে শিখবেন, ভিডিও টিউটোরিয়াল, বই, ট্রেনিং ইনস্টিটিউট ইত্যাদি। শেখার পূর্বে যাচাই করে নিন-লার্নিং প্রজেক্টগুলো গ্রাফিক রিভারের ডিজাইন কোয়ালিটির অুনরুপ কিনা।
২. ভালমত শিখলেন-এরপর গ্রাফিক রিভারের এপ্রুভকৃত ডিজাইনগুলো নিজে নিজে প্র্যাকটিস করে চেষ্টা করুন অনুরুপ ডিজাইন তৈরি করতে। এছারা, বিহ্যান্সের ডিজাইনগুলো দেখেও ডিজাইনের আইডিয়া নিয়ে অনুরুপ ডিজাইন করার চেষ্টা করুন।
৩. গ্রাফিক রিভারে ডিজাইন এপ্রুভ হওয়ার পূর্বশর্ত হচ্ছে, ইউনিক ও ক্রিয়েটিভ ডিজাইন। ইউনিক ও ক্রিয়েটিভিটি তখনিই আসবে যখন আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন (পরিক্ষিত)
৪. আপনার তৈরিকৃত ডিজাইন বিভিন্ন ডিজাইন গ্রুপ, বিহ্যান্স, ফ্লিকার, ডেভিয়েনআর্ট, ফেসবুক ইত্যাদিতে শেয়ার করুন এবং সবার মতামত নিন।
৫. সর্বোপরি, আপনার আত্ববিশ্বাস, দৃঢ়তা, লেগে থাকা সফলতার চূড়ান্ত সোপানে নিয়ে যাবে এ প্রত্যয় ব্যক্ত করে রাখছি।
আর হ্যাঁ, একটি কথা কখনোই ভুলবেন না কিন্তু, মহান আল্লাহতালাই একমাত্র রিজিকদাতা। আল্লাহপাকের সাহায্য ছারা আপনার কোন প্রচেষ্টাই সফল হবে না। অতএব, যে কোন কাজের শুরুতে তার সাহায্য প্রার্থনা করে শুরু করুন।