Showing posts with label automatic money making 2016. Show all posts
Showing posts with label automatic money making 2016. Show all posts

Sunday, October 25, 2015

Revenuehits থেকে ইনকাম করুন Google Adsense থেকে বেশী বিস্তারিত

আমরা প্রায় সকল ওয়েবমাস্টারই কম বেশি গুগল এ্যডসেন্স একাউন্টের জন্য অনেক চেষ্টা করি। কেউ খুব সহজেই পেয়ে যাই আবার কেউ অনেক চেষ্টা করেও পাননা। গুগল এ্যডসেন্স এখন ডিম পাড়া মুরগির মত। গুগল এ্যডসেন্স একাউন্ট পাওয়া যতটা কঠিন, একাউন্টটিকে ঠিকঠাক রাখা তার চেয়েও কঠিন। কেননা গুগলের অনেক বাধ্যবাধকতা আছে। যা মেনে চলা অনেক কঠিন। অনেক ক্যাটাগরির সাইট বিশেষ করে এডাল্ট, কপি-পেস্ট, ডাউনলোডিং সাইটেতো গুগল এ্যডসেন্স ব্যবহারই করা যাবেনা। ব্যবহার করলেই একাউন্ট ব্যান হবে। তাই আজকে আমি Google Adsense এর শ্রেষ্ঠ বিকল্প বিজ্ঞাপন প্রতিষ্ঠান সাইট সম্পর্কে বলতে যাচ্ছি। সাইটটির নাম RevenueHits. নিচে সাইটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। কিভাবে রিভিনিউহিটস ব্যবহার করবেন সেটা একদম টিউনের শেষে পাবেন। তবে তার আগে রিভিনিউহিটস সম্পর্কে জেনে নিন।
http://www.revenuehits.com/lps/v41/?ref=@RH@VpXiysMKnws1ksAx6i4xhw

RevenueHits কি ?

RevenueHits একটি ইসরাইল ভিত্তিক অনলাইন বিজ্ঞাপন প্রতিষ্ঠান যা একটি ওয়েবসাইটের ট্রাফিক থেকে অর্থ উপার্যন করতে সহায়তা করে। এটি প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে। এটি ইসিপিএম এর মধ্যে সর্বোচ্চ $30 পর্যন্ত বহন করে এবং এটি একটি সিপিএ ভিত্তিক বিজ্ঞাপন নেটওয়ার্ক। এরা বিজ্ঞাপনদাতার চাহিদার তুলনায় প্রকাশকের আনা ট্রাফিকের ওপর নির্ভর করে অফার বা বিজ্ঞাপন প্রকাশ করে থাকে। এটি দেশ ভিত্তিক লক্ষপূর্ণ ও প্রাসঙ্গিক তথ্যপূর্ণ বিজ্ঞাপন নেটওয়ার্ক।

RevenueHits কিভাবে অর্থ প্রদান করে ?

RevenueHits সম্পকে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটি এড ইম্প্রেশন বা ক্লিকে অর্থপ্রদান করেন না। এটি সিপিএ ভিত্তিক বিজ্ঞাপন প্রতিষ্ঠান যেমন- কর্ম ভিত্তিক বিজ্ঞাপন প্রতিষ্ঠান।
বর্তমানে সিপিএ নেটওয়ার্ক গুলো বিজ্ঞাপন ইম্প্রেশন বা ক্লিকের ওপর অর্থ দেয়না বরং ব্যবহারকারীর কর্মের ওপর অর্থ দেয়। ব্যবহারকারীর কর্ম যেকোন ধরনের হতে পারে যেমন, ওয়েবসাইট ভিজিট, ইউজার ইমেইল, আইডি, মোবাইল নম্বর, অন্যান্য তথ্য, কোন সফটওয়্যার ইনিস্টল বা একাউন্ট তৈরি ইত্যাদি ইত্যাদি যা বিজ্ঞাপনদাতা চায়। সুতরাং বিভিন্ন ফোরাম সাইটে ব্লগারদের টিউন বা টিউমেন্টে আপনার দ্বিধাবোধ হতে পারে যে 10000 ভিজিটরে প্রতিদিন $50 – $60 ইনকাম হয় আবার অন্য দিন বা অন্য ব্লগারের কোন ইনকামই হয়না। তবে একটা কথা বলে রাখি রিভিনিউহিটস কিন্তু রিভিনিউ দেখায় 2 দিন পরে। প্রথম দিনই আপনার মনে হতে পারে যে এটি ফেইক। কারন আপনি যখন ড্যাসবোর্ডে ঢুকবেন তখন আপাকে রিভিনিউহিটস দেখাবে আপনার সাইটে কতগুলা ইম্প্রেশন হয়েছে, কতটা ক্লিক হয়েছে এবং কত রিভিনিউ হয়েছে। সেখানে দেখবেন ইম্পেশন এবং ক্লিক হয়েছে অনেক, কিন্তু রিভিনিউ এ কোন টাকা দেখাচ্ছেনা। এটা দেখে চিন্তার কিছু নাই। পরের দিন ঠিকই আপনার টাকা দেখাবে।
RevenueHits ব্যবহার করে অনেকেই অল্প ট্রাফিক বা ভিজিটর দিয়ে দিনে $5 – $10 ইনকাম করছে। তবে RevenueHits এর বিশেষ একটি দিক হচ্ছে এটি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন প্রতিষ্ঠান। মনে করুন আপনি ইউ.কে তে আছেন আপনার কাছে কখনই ইউ.এস ভিত্তিক আমাজনের বিজ্ঞাপন প্রকাশ হবেনা। আপনার কাছে ইউ.কে ভিত্তিক কোন লক্ষ্যপূর্ণ বিজ্ঞাপন প্রকাশিত হবে। ফলে ইসিপিএম রেটটাও বেশি থাকবে এবং সর্বোচ্চ উপার্যনের সুযোগ থাকবে।

RevenueHits পেমেন্ট বা টাকা উত্তোলনের পদ্ধতি ?

RevenueHits এর টাকা উত্তোলনের পদ্ধতির মধ্যে রয়েছে পেপাল, পেওনিয়ার, ব্যাংক ট্রান্সফার।
সর্বনিম্ন পেমেন্ট = $20
পেমেন্ট ফ্রিকুয়েন্সি = NET.30
Payment-Proof

RevenueHits পাবলিশার রিফারেলে বোনাস আছে ?

RevenueHits পাবলিশার রিফারেলে ১০০ ইউ.এস ডলার পর্যন্ত পাবার সুযোগ আছে। কিভাবে পাবেন তা ও বলছি। আপনার রিফারেলের কোন পাবলিশার যখন $10 ইনকাম করবে তখন আপনিয় $10 পাবেন। আরও $40 পাবেন যখন সেই পাবলিশারের $50 ইনকাম হবে। শুধু এইটুকুই নয়, সেই পাবলিশারের যদি $100 ইনকাম হয় তাহলে আপনি আরও $50 বোনাস পাবেন। তাহলে মোট $100 আপনি অতিরিক্ত পাচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে যে শুধু যদি ভাল মানের পাবলিশার রিফার করতে পারেন তাহলেই আপনার পকেট গরম হওয়া ঠেকায় কে ? নিচের ছবিটিতে দেখুন রিফারেল বোনাস 20 ডলার পেয়েছে।
Earning

RevenueHits কি কি ধরনের বিজ্ঞাপন সাপোর্ট করে ?

  • Banner Ads
  • Pop under advertisement
  • Shadow box ads
  • Slider Ads
  • Pop/Button/Side banner Ads
  • Button Ads
  • Mobile Ads

RevenueHits এ্যকাউন্ট করা সহজ নাকি কঠিন ?

শুরুতেই বলেছিলাম গুগল অ্যাডসেন্স একাউন্ট পাওয়া অনেক কঠিন কাজ। তাছাড়া বিভিন্ন সনামধণ্য বিজ্ঞাপন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য অনেক বাধ্যবাধকতা থাকে যা অনেক ওয়েবমাস্টারের পক্ষ্যে সম্ভব হয়না। ফলে তারা আগ্রহ হারিয়ে ফেলে। RevenueHits এর ক্ষ্যেত্রে তেমন কোন বাধ্যবাধকতা নেই। মাত্র ৫ মিনিটেই আপনার একাউন্ট রেডি। আপনি যদি নতুন ব্লগার হয়েথাকেন তাহলে আমি সাজেশন দিবো আপনি নির্দিধায় RevenueHits ব্যবহার করুন।

RevenueHits VS Google Adsense বা অন্যন্য বিজ্ঞাপন প্রতিষ্ঠান কোনটা বেশি ভাল ?

আমি এখানে শুধু এ্যডসেন্স এর সঙ্গে রিভিনিউহিটসের তুলনা করবো। কেননা আমরা সবাই জানি যে গুগল এ্যডসেন্স ই সেরা। তাই বাকি বিজ্ঞাপন প্রতিষ্ঠানের (ClickSor, InfoLinks,Chitika, Bidvertiser) সঙ্গে তুলনা করে শুধু শুধু সময় নষ্ট করছি না। তাহলে আসুন দেখি দুইটার মিল ও পার্থক্য।

RevenueHits ও Google Adsense এর মধ্যে মিল-

  1. রিভিনিউহিটস ও অ্যাডসেন্স দুইটায় লক্ষ্যপূর্ণ বা কাঙ্খিত ভিজিটরদের টার্গেটেড বিজ্ঞাপন দেখায়।
  2. দুইটাই ইসিপিএম, ক্লিক, ইম্প্রেশন (মাঝেমাঝে), রিভিনিউ ইত্যাদিতে টাকা দেয়।
  3. দুইটাই বিভিন্ন সাইজের মানাসই বিজ্ঞাপন সাইজ সাপোর্ট করে।
  4. ব্যবহার খুবই সহজ।

RevenueHits ও Google Adsense এর মধ্যে পার্থক্য-

  1. অ্যাডসেন্স একাউন্ট পেতে হলে সাইটের বয়স কমপক্ষে ৬ মাস বয়স হতে হবে। রিভিনিউহিটস  একাউন্ট পেতে মাত্র ৩ মিনিট সময় লাগতে পরে।
  2. অ্যাডসেন্স ফেইক ট্রাফিক সাপোর্ট করেনা এবং ফেইক ট্রাফিকের কারনে একাউন্ট ব্যান করে দিতে পারে। রিভিনিউহিটস ফেইকট্রাফিকেউ অনেক সময় পে করে থাকে।
  3. অ্যাডসেন্স ব্যবহারে অনেক বাধ্যবাধকতা আছে কিন্তু রিভিনিউহিটসে কোন বাধ্যকতা নাই।
  4. অ্যাডসেন্স কপিরাইট সাইট সাপোর্ট করেনা। রিভিনিউহিটস কপিরাইটে প্রবলেম করেনা।
  5. অ্যাডসেন্সে পিন ও এড্রেস ভেরিফিকেসন করতে হয় কিন্তু রিভিনিউহিটসে কোন ভেরিফিকেসনের ঝামেলা নাই।
  6. এ্যডসেন্সের সাথে পপ অ্যাডস বা অন্য কোন অ্যাডস ব্যবহার করা যায়না। রিভিনিউহিটসে তেমন কোন সমস্যা নাই।
  7. অ্যাডসেন্স পেপাল বা পেওনিয়র সাপোর্ট করেনা। শুধুমাত্র ব্যাংক চেক এর মাধ্যমে পে করে থাকে। কিন্তু রিভিনিউহিটস পেপাল, পেওনিয়র, ব্যাংক সাপোর্ট করে।
  8. অ্যাডসেন্স ১০০ ডলার হলে টাকা দিয়ে থাকে কিন্তু রিভিনিউহিটস মাত্র ২০ ডলার হলে টাকা দেয়।
  9. রিভিনিউহিটস কোষ্ট পার একশান হিসেবে টাকা পে করে। যদিও রিভিনিউহিটস ইম্প্রেশন বা ক্লিকে টাকা দেয়না এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে খুব কম ভিজিটরই কোষ্ট একশান শর্ত পূরন করেন। তাহলে আর্ন হবে কি করে ? বিষয়টা হচ্ছে এমন যে অনেক ধরনের অ্যাডস আছে যেগুলা শুধু ভিজিট বা ইম্প্রেশন রিকুয়ার্ড। তবে যেইসকল বিজ্ঞাপনদাতা দের শর্ত বেশি তাদের শর্ত পূরন হলে ইনকামও বেশি। অ্যাডসেন্স এর বিষয়টা ঠিক ভালো ভাবে যানা নাই।

কিভাবে Revenuehits এ্যকাউন্ট করবেন বা ব্যবহার করবেন ?

প্রথমে এই লিঙ্কে যান। তারপর “Join Now” বাটনে ক্লিক করুন। একটি ফর্ম আসবে তাতে ফাস্ট নেম, লাস্ট নেম, সাইট নেম, সাইট ইউআরেল, সাইট ট্রাফিক (WEB), এবং সাইট ক্যাটাগরি সিলেক্ট করে “Next Step” বাটনে ক্লিক করুন। এবার দ্বিতীয় ধাপে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেইল, মোবাইল নম্বর কান্ট্রিকোড সহ, সিকিউরিটি প্রশ্নের উত্তর এবং টার্মস এনড কন্ডিশনের বক্স টিক দিয়ে “Submit” বাটনে ক্লিক করে ইমেইল ভেরিফিকেশন করুন। আপনার অ্যাকাউন্ট রেডি। আপনার একাউন্টের ড্যাসবোর্ড এ “New Placement” এ ক্লিক করে অ্যাডস সেটআপ করুন এবং আপনার সাইটে যুক্ত করুন।
RevenueHits একাউন্ট তৈরি করতে এখানে ক্লিক করুন।

শেষ কথা:

অ্যাডসেন্স তো অ্যাডসেন্সই। এর কোন বিকল্প হবেনা। তবে আমি মনে করি যারা ডাউনলোডিং সাইট এর জন্য বিজ্ঞাপন সাইট খুজছেন অথবা অ্যাডসেন্স পাচ্ছেন না তাদের জন্য গুগল অ্যাডসেন্স এর সেরা বিকল্প রিভিনিউহিটস। নিজেই ব্যবহার করে দেখুন তাহলেই বুঝবেন। জানিনা টিউনটি কেমন হয়েছে, কতটুকু বুঝাতে পেরেছি বা কতটুকু ভুল করেছি কিন্তু অনেক চেষ্টা করেছি সব কিছু গুছিয়ে লিখতে। ভুল হতেই পারে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন এবং টিউমেন্টে ভুলগুলো ধরিয়ে দিবেন। সবাই কে ধন্যবাদ এতক্ষন ধরে টিউনটি পড়ার জন্য।

Tuesday, October 20, 2015

এবার পকেটের টাকা ইনভেস্ট না করেই ভিন্ন ভাবে বুদ্ধি খাটিয়ে ইনকাম করুন

আসসালামু আলাইকুম। আশাকরি ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভাল আছি। আজকে আপনাদেরকে অনলাইনে আর্নিং এর বিষয়ে কিছু পরামর্শ দিব। আশা করি টিউনটি সবাই ভালভাবে পড়বেন। আমরা সবাই ই অনলাইনে ইনকাম করতে চাই। কিন্তু দিকনির্দেশনার অভাবে সফল হতে পারি না। আমি আজকে একটু ভিন্ন কিছু আইডিয়া দিব। আমি আপনাদের বলবো এবার উদ্যোক্তা হবার জন্য প্রস্তুতি নেন। উদ্যোক্তা হতে গেলে তো টাকা ইনভেস্ট করতে হবে, সেই টাকা পাবো কই? এটাই তো মূল বিষয়। আমি আপনাদের পরামর্শ দিব আপনারা একটু দূর দৃষ্টি দিয়ে ভাবুন। ভেবে বের করুন কোন বিষয়ে বেশি ওয়েবসাইট নেই, কোন বিষয় কিছুদিন পর ব্যাপক জনপ্রিয় হতে পারে, কোন বিষয়ে আপনি ভাল বোঝেন। আপনি সেই বিষয়ে ওয়েবসাইট বানানোর চিন্তা করেন। সেজন্য আগে থেকেই ওয়েবসাইট এর কন্টেন্ট তৈ্রি করে কম্পিউটারে সেভ করে রাখুন যাতে পরে সেটি আপনার ওয়েবসাইট এ পাবলিশ করতে পারেন। এখন বলতে পারেন আমি কি পাগল হয়ে গেছি যে টাকা ছাড়াই ওয়েবসাইট বানানো নিয়ে চিন্তা করতে বলতেছি। থামেন ভাই আমি সেটা বলি নাই। আপনি আজকে থেকেই বিভিন্ন ছোট ছোট কাজ করার ওয়েবসাইট, ট্রাস্টেড পিটিছি ওয়েবসাইট, পিপিডি ওয়েবসাইট ইত্যাদিতে কাজ শুরু করুন। আগামি তিন মাস ঠিক মত কাজ করলে ৫০-৬০ ডলার কামাতে পারবেন। নাক সিটকাচ্ছেন? তিন মাসে মাত্র ৬০ ডলার? আরে ভাই ওই ৬০ ডলারের ১ ডলারও নষ্ট করবেন না। Godaddy অথবা ভাল কোন প্রভাইডার থেকে ডোমেইন হোস্টিং নিয়ে শুরু করে দিন নিজের সপ্নের ওয়েবসাইট। আর ওয়েবসাইট থেকে যে কত ভাবে ইনকাম করা যায় তা তো আপনারা জানেনই। ঠিক মত কাজ করতে পারলে, সততা ধরে রাখতে পারলে একদিন আপনিই হবেন টেকটিউনসের মত বিশাল ওয়েবসাইট এর মালিক। টেকটিউনসের ইনকাম কত তা কি আর বলতে হবে? ছোট ছোট বিষয়ই একসময় বড় হয়ে যাবে।
আমার জন্য দোয়া করবেন। আমি এই রকম কিছু ছোট ওয়েবসাইট এ কাজ করে নিজের জন্য একটি ওয়েবসাইট তৈ্রি করার দ্বারপ্রান্তে আছি। ১৫০ ডলারের মত ইনকাম করতে পারছি। কঠোর পরিশ্রম করছি। ১৫০ ডলার দিয়ে প্রিমিয়াম ডোমেইন, হোস্টিং নিয়ে ওয়েবসাইট তৈ্রি করতেছি। গত ৪ মাস কষ্ট করলাম এই টাকা জমাতে।
কোন হেল্প লাগলে ফেছবুকে নক করবেন।

Thursday, October 15, 2015

প্লাগিন ছাড়াই SEO সহায়ক ডাইনামিক টাইটেল ট্যাগ ওয়ার্ডপ্রেসের জন্য

ওয়ার্ডপ্রেসে টাইটেল ট্যাগ ডাইনামিক করার বিভিন্নরকম পদ্ধতি আছে। তবে, সেটা হয়তো আপনার চাহিদাকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট হবে না। এজন্য, আপনাকে হয় প্লাগিনের উপর নির্ভর করতে হবে অথবা নিজে নিজে কোডিং করে নিতে হবে। মার্কেটে অনেক ভালো ভালো ফ্রি প্লাগিন আছে এই কাজের জন্য। এর মধ্যে All in One SEO Pack এবং WordPress SEO by Yoast উল্লেখযোগ্য। এগুলোর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন পেজের জন্য বিভিন্ন ধরনের কাস্টম শিরোনাম উল্লেখ করতে পারবে।

যাই হোক না কেন, অনেকেই আছে যারা চেষ্টা করে যতটা সম্ভব কম প্লাগিন ব্যবহার করার। আবার অনেকে আছে যারা নিজে নিজে কোডিং করতে ভালোবাসে। যারা প্লাগিন ছাড়াই নিখুঁতভাবে ওয়ার্ডপ্রেস টাইটেল ট্যাগ তৈরি করতে চান, আশা করি আজকের টিপসটি নিশ্চিতভাবে তাদেরকে তা করতে সাহায্য করবে।

প্রাথমিক ধারণা

টাইটেল ট্যাগ যেকোনো ওয়েবসাইটের <head> সেকশনের মধ্যে ব্যবহৃত হয়। ডাইনামিকভাবে তৈরিকৃত সাইট, যেমন ওয়ার্ডপ্রেস দ্বারা চালিত সাইটে বিভিন্ন ধরনের পেজ বিদ্যমান, এগুলোর মধ্যে হলোঃ
  • হোম পেজ
  • বিশেষ পেজ
  • সিঙ্গেল টিউন পেজ
  • তারিখ ভিত্তিক আর্কাইভ
  • ক্যাটাগরি আর্কাইভ
  • লেখক আর্কাইভ
  • ট্যাগ আর্কাইভ
  • সার্চ রেজাল্ট পেজ
  • 404 পেজ
...এবং আরও অনেকরকম। ওয়ার্ডপ্রেসে ডাইনামিক টাইটেল সাধারণত থিমের header.php ফাইলে জেনারেট করা হয়, (এক্স) এইচটিএমএল এবং পিএইচপি এর সমন্বয়ে। এবার আমরা দেখবো কিভাবে এইসকল পেজগুলোতে ডাইনামিক টাইটেল ট্যাগ জেনারেট করতে হয়।

জেনারেট ডাইনামিক টাইটেল ট্যাগ

ওয়ার্ডপ্রেসে টাইটেল ট্যাগ জেনারেট করার একটা বেসিক উদাহরণ হলোঃ
	<title><?php bloginfo('name'); ?><?php wp_title(); ?></title>
...যা প্রত্যেকটি পেজের জন্যই আলাদা টাইটেল দেখাবে নিচে উল্লেখিত ফরম্যাটেঃ
	Blog Name >> Title of Displayed Page
অবশ্যই, এই ফরম্যাটেই কাজ সম্পন্ন হয়ে যায়, কিন্তু এটাকে আরও স্পষ্টভাবে উন্নত করা সম্ভব। উদাহরণস্বরূপ, পেজ টাইটেলকে ব্লগ টাইটেলের পূর্বে উল্লেখ করলে পেজের SEO মান বৃদ্ধি পায়। এটা পেজের উদ্দেশ্য পাঠকের কাছে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলে পেজের ব্যবহারযোগ্যতারও উন্নতি সাধন করে। কারন, পাঠকরা সবসময় একটি নির্দিষ্ট বিষয়বস্তুর অনুসন্ধান করে, ব্লগের নাম না। নিচে ব্লগ নেম এবং পেজ টাইটেলের অবস্থা বিপরীত করার পদ্ধতি উল্লেখ করা হলো, যা ওয়ার্ডপ্রেস ২.৫+ এর জন্য প্রযোজ্যঃ
	<title><?php wp_title('&raquo;','true','right'); ?><?php bloginfo('name'); ?></title>
...যা এখন হোম পেজ ব্যতীত প্রত্যেকটি পেজে টাইটেল দেখাবে নিচের মতো করেঃ
	Title of Displayed Page >> Blog Name
...এবং হোম পেজে শুধুমাত্র ব্লগের নাম প্রদর্শিত হবে।
২.৫ এর আগের ভার্শনে এই কোড কাজ করবে না। আগের ভার্শনে টাইটেল ডাইনামিক করতে চাইলে হয় নিচের কোডটি কাজ করবেঃ
	<title><?php wp_title(''); ?><?php if (!(is_404()) && (is_single()) || (is_page()) || (is_archive())) { ?> &raquo; <?php } ?><?php bloginfo('name'); ?></title>
অথবা, নিচের কোডটিঃ
	<title><?php wp_title(''); ?><?php if(wp_title('', false)) { echo ' &raquo; '; } ?><?php bloginfo('name'); ?></title>
ডিফল্টভাবে, wp_title() ট্যাগ পেজের ধরনের উপর নির্ভর করে নিচের তথ্যগুলো প্রদর্শন করেঃ
  • হোম পেজ - ফাঁকা
  • বিশেষ পেজ – পেজের শিরোনাম
  • সিঙ্গেল টিউন পেজ – টিউনের শিরোনাম
  • তারিখ ভিত্তিক আর্কাইভ – বছর এবং/অথবা মাসের নাম
  • ক্যাটাগরি আর্কাইভ – ক্যাটাগরি শিরোনাম
  • লেখক আর্কাইভ – লেখকের পাবলিক নাম
  • ট্যাগ আর্কাইভ – ট্যাগের নাম
  • সার্চ রেজাল্ট পেজ - অনুসন্ধান ফলাফল >> অনুসন্ধানের নাম
  • 404 পেজ – পাতাটি খুঁজে পাওয়া যায়নি
সুতরাং, আমরা ইতিমধ্যেই টাইটেল ট্যাগ মোটামুটি নিখুঁতভাবে কনফিগার করার পদ্ধতি শিখে ফেললাম। চাইলে এতটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকা যায়, কিন্তু এটাকে ঠিক পুরোপুরি নিখুঁত বলা যায় না। পুরোপুরিভাবে নিখুঁত করতে হলে আপনাকে প্রত্যেকটি পেজ উল্লেখ করে নির্দিষ্টভাবে টাইটেল ট্যাগ কনফিগার করতে হবে।

আরও নির্দিষ্ট করে টাইটেল ট্যাগ কনফিগার করা

এবার আমরা দেখবো আরও পরিনতভাবে কি করে টাইটেল ট্যাগ কনফিগার করা যায়। ওয়ার্ডপ্রেসে বিভিন্ন পেজ নির্দিষ্ট করে বোঝানোর জন্য পেজ অনুযায়ী বিভিন্ন ফাংশন আছে, যেমনঃ
  • হোম পেজ - is_home() অথবা is_front_page()
  • বিশেষ পেজ – is_page()
  • সিঙ্গেল টিউন পেজ – is_single()
  • তারিখ ভিত্তিক আর্কাইভ – is_day() অথবা is_month() অথবা is_year()
  • ক্যাটাগরি আর্কাইভ – is_category()
  • লেখক আর্কাইভ – is_author()
  • ট্যাগ আর্কাইভ – is_tag()
  • সার্চ রেজাল্ট পেজ - is_search()
  • 404 পেজ – is_404()
এইসকল কোড ব্যবহার করে নির্দিষ্টভাবে একটি পেজকে চেনানো সম্ভব। এজন্য কন্ডিশনের মাধ্যমে কোডগুলোকে ব্যবহার করে প্রত্যেকটি পেজের জন্য নির্দিষ্ট করে টাইটেল ট্যাগ কনফিগার করতে হবে। এটি করার জন্য থিমের header.php ফাইলে head সেকশনের মধ্যে বিদ্যমান title ট্যাগকে নিচের কোডদ্বারা প্রতিস্থাপন করতে হবেঃ
	<title><?php
if (is_home() || is_front_page()) {
echo bloginfo('description');
} else {
if (is_category()) {
echo 'All posts by ' . single_cat_title('', false) . ' category | ' . bloginfo('name');
} elseif (is_tax()) {
$post_type = get_post_type_object(get_post_type());
$queried_object = get_queried_object();
echo 'All posts by ' . $queried_object->name . ' category of ' . $post_type->labels->name . ' | ' . bloginfo('name');
} elseif (is_search()) {
echo 'Search results for ' . get_search_query() . ' | ' . bloginfo('name');
} elseif (is_day()) {
echo 'Archive page for ' . get_the_time('F') . ' ' . get_the_time('d') . ', ' . get_the_time('Y') . ' | ' . bloginfo('name');
} elseif (is_month()) {
echo 'Archive page for ' . get_the_time('F') . ' ' . get_the_time('Y') . ' | ' . bloginfo('name');
} elseif (is_year()) {
echo 'Archive page for ' . get_the_time('Y') . ' | ' . bloginfo('name');
} elseif (is_single() || is_page()) {
echo get_the_title() . ' | ' . bloginfo('name');
} elseif (!is_single() && !is_page() && get_post_type() != 'post' && !is_404()) {
$post_type = get_post_type_object(get_post_type());
echo 'Page for ' . $post_type->labels->name . ' | ' . bloginfo('name');
} elseif (is_tag()) {
echo 'All posts by ' . single_tag_title('', false) . ' post tag | ' . bloginfo('name');
} elseif (is_author()) {
$author = get_queried_object();
echo 'Archive page for author ' . $author->display_name . ' | ' . bloginfo('name');
} elseif (is_404()) {
echo '404 error - page not found | ' . bloginfo('name');
}
if (get_query_var('paged')) {
if (is_category() || is_day() || is_month() || is_year() || is_search() || is_tag() || is_author() || is_tax()) echo ' - ';
echo __('page') . ' ' . eng_to_ban(get_query_var('paged'));
}
}
?></title>
আশা করি, উপরের কোডটুকু যথেষ্ট সহযোগিতা করবে নির্দিষ্ট চাহিদা অনুযায়ী টাইটেল ট্যাগ কনফিগার করতে। উদাহরণস্বরূপ, আপনার হয়তো হোম পেজের জন্য ভিন্নরকম শিরনামের প্রয়োজন। উপরের কোডের সাহায্যে খুব সহজেই হোম পেজে চাহিদা অনুযায়ী শিরোনাম উল্লেখ করা যাবে। উল্লেখ্য, এখানে আমি আর্কাইভ পেজকে (is_archive()) নির্দিষ্ট করে কল না করে day, month এবং year হিসেবে কল করেছি যাতে করে আরও স্পষ্টভাবে টাইটেল ট্যাগ কনফিগার করা যায়। আপনি চাইলে শুধু is_archive() ব্যবহার করেও এই কাজ করতে পারেনঃ
		} elseif (is_archive()) {
wp_title(''); echo ' Archive | '; bloginfo('name');
}
এছাড়াও, নির্দিষ্টভাবে কোন কাস্টম টিউন টাইপ পেজকে উল্লেখ করতে চাইলে নিচের কোডটি লিখতে পারেনঃ
		} elseif (get_post_type() == 'custom-post') {
$post_type = get_post_type_object(get_post_type());
echo 'Page for ' . $post_type->labels->name . ' | ' . bloginfo('name');
}
যাই হোক, উপরের কোডের সহযোগিতায় এখন আপনি খুব সহজেই কাস্টম টাইটেল ট্যাগ জেনারেট করতে পারবেন নিজের চাহিদা অনুযায়ী। আমাকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে এই কোডটুকু লিখতে। অনেকগুলো সাইট ঘেঁটে ঘেঁটে আমাকে এই কোডটুকু বের করতে হয়েছে, যা আপনি এখন সহজেই পেয়ে গেলেন!
আজকের মতো এ পর্যন্তই, আশা করি টিপসটি আপনাদের উপকারে লাগবে। আগামীতে ইন-শা-আল্লাহ আরও নতুন কোন টিপস নিয়ে হাজির হবো।

Saturday, August 29, 2015

এডসেন্স একাউন্ট নেই তাতে কি, এডসেন্সের পরিবর্তে এটা ব্যবহার করে আয় করুন, ১০০% গেরান্টি সহকারে।

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই ? আজ আমি আপনাদের যাদের এডসেন্স একাউন্ট নাই তাদের জন্য একটা দারুন সাইট নিয়ে কথা বলব। আপনারা এই সাইট এর এড আপনার ব্লগ বা সাইট এ ব্যবহার করে আয় করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের এড ব্যবহারের সুবিধা আছে। নিচে বর্ণনা করা হলঃ
ব্যানার এডঃ এটা আপনার যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারেন।
পপ আপ এডঃ এটা ব্যবহার করলে আপনার সাইট বা ব্লগ এ ঢোকা মাত্র পপআপ এড আসবে। এর উপরে একটা লাল বাটান থাকবে এড সরানোর জন্য। কিন্তু এমতাবস্তায় যেখানেই ক্লিক করুক না কেন আপনার এড ক্লিক হয়ে যাবে।
লেয়ার এডঃ এটা ব্যবহার করলে ভিজিটর আপনার সাইট এর যেখানেই ক্লিক করুক না কেনো আপনার এড ক্লিক হয়ে যাবে।
এছাড়াও আসে ফুল পেজ এড, রিডাইরেক্ট এড, প্রি পপ এড।
সবচেয়ে বড় কথা হল এখানে আপনার ৫-১০০০ ডলার পর্যন্ত পেয়াউট নিতে পারবেন।
চেক বা ব্যাংক এর মাধ্যমে নিতে লাকবে ১০০ ডলার। সবচেয়ে বড় সুবিধা হল আপনি পেয়জা, পেপাল এর মাধ্যমেও পেয়াউট নিতে পারেবন ৫ ডলার থেকে। ৫ ডলার পেয়াউট নিলে তারা ০.৫০ ডলার কেটে রাখে। তাহলে আর দেরি নাকরে শুরু করে দিন।
Yllix এর সুবিধাদি হচ্ছেঃ
১) যে কোন ধরনের সাইট হলেই চলবে।
২) সাইটের জন্য জটিল কোন পলিসি নাই।
৩) আরনিং ও আদসেন্সের প্রায় সমান।
৪) এক্টিভ রেফারেল যোগার করতে পারলে রেফারেল প্রতি ৫০ ডলার বোনাস।
৫) নূড সাইটে ও কোন সমস্যা নাই।
৬) এটা ছিটিকা, এডব্রাইট ইত্যাদির পাশাপাশি ব্যবহার করা যাবে।
৭) কমপক্ষে ১ ডলার হলেই পেমেন্ট দেয়া হয়।
8) এর পেমেন্ট পেইজা, পেইপাল এবং চেক এর মাধ্যমেও পাওয়া যায়।
Yllix.com এর অসুবিধাদি হচ্ছেঃ

১) এটা গুগল আদসেন্সের পাশাপাশি ব্যবহার করা যাবেনা, করলে গুগল অ্যাডসেন্স ব্যান।
২) এটাতে একটানা ৭ দিন কোন ইম্প্রেশন না থাকলে  অ্যাকাউন্ট স্থগিত হতে পারে। তাহলে নিচে ক্লিক করে রেজিষ্ট্রেশন

http://yllix.com/publishers/223887
 করে নিন আর ইচ্ছে মতো আয় করুন