Showing posts with label Auto Seo. Show all posts
Showing posts with label Auto Seo. Show all posts

Saturday, October 31, 2015

ইন্সট্রাগ্রাম এর মাধ্যমে মার্কেটিং করার কিছু এক্সক্লোসিভ টিপস

চলুন শুরু করি আজকের টিউন পর্ব টি।আমরা অনেকেই আছি যারা ব্লগিং করতে চাই।কিন্তু  পর্যাপ্ত ভিজিটর এর অভাবে কিছু দিন পরেই সব কিছু অঙ্করেই বিনষ্ট হয়ে যায।আজ মি আপনাদেরকে দেখাব কিভাবে  ইন্সট্রাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্লগ ও ব্যবসাকে সফল করে তুলবেন।চলুন শুরু করা যাক আজকের টিউন।

ইন্সট্রাগ্রাম হচ্ছে একটি সোসাল নেটওয়ার্কিং সাইট এবং খুব কম সময়ে অনেক জনপ্রিয়তা পেয়েছে,তাদের বর্তমান ইউজার সংখ্যা প্রায় ৩০০ মিলিয়ন।
ইন্সট্রাগ্রাম এর দ্রুত বৃদ্ধি নিম্নলিখিত কারণ গুলো হল-
ইন্সট্রাগ্রাম একাউন্ট করার জন্য কাউকে কোন জটিল সাহায্যের কিংবা  প্রশ্নাবলীর  সম্মুখীন হতে হয় না যা একজন ইউজারকে বিব্রত করে।
একজন ইউজারের জন্য এটি একটি ভার্চুয়াল ডায়েরী হিসেবে পরিচিতি পেয়েছে,যা অন্য সোসাল নেটওয়ার্কিং সাইট থেকে আলাদা।
চলুন কাজের কথায় আসা যাক-
ভাল কন্টেন্ট তৈরি করুন এবং হাই কোয়ালিটি ইমেজ ব্যবহার করুন কারন ইন্সট্রাগ্রাম ফেসবুকের মত আপনার ইমেজ কোয়ালিটি  কমিয়ে দিবে না।এমন কিছু শেয়ার করুন যা দেখে মানুষ আকর্ষিত হতে পারে,আপনি নিজেকে একজন কাষ্টমার হিসেবে টিউন দেয়ার চেষ্টা করুন,দেখবেন আপনি আপনার টার্গেটেট কাষ্টমার পেয়ে যাবেন।
আন্যদের সাথে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করুন তাদের টিউনে লাইক করুন এবং গঠনমুলক টিউমেন্ট করার চেষ্টা করুন,নিজের একটা কমিউনীটি তৈরি করুন,এতে করে সবাই আপনার ওপর ভরসা করতে শুরু করবে এবং আপনি পেয়ে যাবেন আপনার টার্গেটেট কাষ্টমার,আমি আমার ফাইবার এর ১ম সেল ইন্সট্রাগ্রাম থেকে পেয়েছিলাম।
আপনি নিজের ফলোয়ার বারানোর চেষ্টা করুন যদিও রাতারাতি এটা সম্ভব না,তথাপি লেগে থাকেন পেয়ে যাবেন,আপনার প্রোডাক্ট সম্পর্কে গুছিয়ে লিখুন এবং রিলেটেড ইমেজ ব্যবহার ক্রুন,এমন কিছু শেয়ার করবেন না যেটা আপনার লুক নষ্ট করবে।
আজ এই পর্যন্তই,সবাই ভাল থাকবেন,সামনে আরো বিস্তারিত লিখার ট্রাই করব।
আমার টিউনটি ভাল লাগলে আমার টেমপ্লেট ডাউনলোড এর সাইটটি থেকে ঘুরে আসতে ভুলবেন না।
শেষ কথা- যেকোন প্রকার প্রিমিয়াম টেমপ্লেট এর ফ্রি ভার্সন কিংবা ওয়েব সাইট জনিত যেকোন সমস্যার জন্য আমাদের ফেসবুক পেজে রিকুয়েস্ট করুন।আমরা চেষ্টা করব আপনাদের কে সাহায্য করার। লাইক দিতে ভুলবেন না কিন্তু।আল্লাহ হাফেজ।

Thursday, October 29, 2015

On page SEO এর ৭টি কার্যকরি টিপস

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন?
আশা করি ভালো।আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে On Page SEO.
আপনারা সকলেই নিশ্চয় জানেন SEO কি এবং কেন করতে হয়।
তাই আমি এতো ব্যাখ্যায় না গিয়ে সরাসরি মূল Topics এ চলে যাই।

ওন পেইজ এসইও কি?
ওন পেইজ এসইও হচ্ছে মূলতো একটা ওয়েভসাইটকে এসইও optimized করার জন্য সেই
সাইট এর ভিতরে যে change বা পরিবর্তনগুলা করতে হয় তাই
সাধারণত ওন পেইজ এসইও নামে পরিচিত।
তো আমরা এই টিউন এ ওন পেইজ এসইওর ৭টি প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানবো।
চলুন শুরু করা যাক।
টাইটেল ট্যাগ এর ব্যবহার।
প্রথমেই আসি টাইটেল ট্যাগ এর কথায়।আপনি গুগলে কোন কিছু লিখে সার্চ করলে
কিছু ওয়েবসাইট দেখায় আপনার সার্চ করা keyword সহ।
তার মানে যে কিওয়ার্ড (কি-ওয়ার্ড মানে আপনি গুগলে যা লিখে সার্চ করেন) লিখে সার্চ করেছেন তা সেই ওয়েভসাইটের টাইটেল ট্যাগ এবং Heading
হিসেবে ব্যবহৃত হচ্ছে।তাই ওন পেইজ এসইওর জন্য আপনার পোস্ট বা সাইট এর টার্গেট
কিওয়ার্ড যেন সেই ওয়েভসাইটের টাইটের ট্যাগ এবং Heading (h1) এর শুরুতে থাকে।
এসইও ফ্রেন্ডলি URL এর ব্যবহার।
এখন আসা যাক এসইও ফ্রেন্ডলি URL এর কথায়।
Example: www.site.com/123/23/post2 (এসইও আন ফেন্ডলি URL)
www.site.com/what-is-seo (এসইও ফেন্ডলি URL)
আশা করছি এসইও ফেন্ডলি URL এর ব্যপারটা উপরের Example দেখে মোটামুটি
বুঝতে পারছেন।
এসইও ফেন্ডলি URL এর মেইন ব্যাপারটা হচ্ছে আপনার সিলেক্ট করা কি-ওয়ার্ড
যেন আপনার পোস্ট বা সাইট এর URL বা লিঙ্ক এ থাকে।
মাল্টিমিডিয়া ব্যাবহার করা।
মাল্টিমিডিয়া বলতে আমি বুঝাতে চাচ্ছি আপনার সাইটে বা পোস্টে ছবি,ভিডিও ইত্যাদি এর
ব্যবহার করা।
এগুলোর ব্যবহার এর মাধ্যমে আপনি আপনার সাইট এর ভিজিটরদের attention দরে
রাখতে পারবেন যার ফলে বাউন্স রেট কমবে।
প্রথমে কি-ওয়ার্ড ব্যবহার করা।
আপনার ওয়েবসাইট বা পোস্ট এর  ১০০ শব্দের মধ্যে আপনার selected কি-ওয়ার্ড ব্যবহার
করুন এবং h1 h2 ট্যাগে নুন্যতম একবার করে।আর কি-ওয়ার্ড টি অবশ্যই পোস্ট এর অন্যান্য ওয়ার্ডগুলোর থেকে আলাদা করে লিখবেন।(h1,h2 অথবা strong ট্যাগ এর ব্যবহারকে বুঝাচ্ছি)
যাতে গুগল বুঝতে পারে আপনি এই পোস্ট এর জন্য কোন কি-ওয়ার্ড ব্যবহার করছেন।
সাইট এর লোডিং স্পিড।
গুগল এর নতুন আপডেটে গুগল ওয়েবসাইট এর লোডিং স্পিড এর উপর গুরুত্ত দিয়েছে।
তাই অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আপনার ওয়েবসাইটের হোমপেইজ দ্রুত লোড হয়।
দেখা গেছে কোন ওয়েবসাইট যদি ৭সেকেন্ড এর বেশি সময় নেয় লোড হতে তাহলে
ভিজিটর সেই ওয়েবসাইট এ আর প্রবেশ করতে চান না।
সোশাল শেয়ারিং বাটন এর ব্যবহার।
যত বেশি শেয়ার ততো বেশি ভোট।
অর্থাৎ প্রতেক্যটি শেয়ার গুগল আপনার সাইট এর একটি করে ভোট হিসেবে
ব্যবহার করে।এটা আপনার সাইট রেংঙ্কিং বাড়ানোর জন্য খুবই জরুরি।তাই লক্ষ্য রাখবেন
যেন Facebook,Google+,Twitter,Apple শেয়ার বাটন আপনার সাইটে থাকে।
বড় ধরনের কন্টেন্ট পাবলিশ করা।
আপনি গুগলের 1st পেইজ এ থাকা যেকোনো সাইটে ভিজিট করলে দেখতে পারবেন
যে তাদের পোস্ট এ কমপক্ষে ১৫০০+ শব্দ ব্যবহার করা হয়েছে।
পোস্ট যতো informative হবে তার রেঙ্কিং ভালো হওয়ার সম্ভাবনা ততো বেশি।তাই অবশ্যই চেষ্টা করবেন
যেনো আপনার যেকোনো পোস্টে কমপক্ষে ১৫০০ এর শব্দের চেয়ে বেশি শব্দ থাকে।
so আজ এ পর্যন্তই।আবার কোনো একদিন আরো ভালো কোনো Tune নিয়ে দেখা হবে।
কোন প্রশ্ন থাকলে কমেন্ট এ জানান।
ধন্যবাদ।

Friday, October 23, 2015

হাজার হাজার ই-মেইল সংগ্রহ করুন মাত্র কয়েক মিনিটে


অনলাইন মার্কেটপ্লেসে অনেক কাজে বায়ারের রিকয়ারমেন্ট থাকে-কয়েক হাজার নিদ্দিষ্ট ই-মেইল এড্রেস সংগ্রহ করা বা যারা ই-মেইল মার্কেটিং এর কাজ করেন, তাদেরও এ ধরনের কুইক সিস্টেম জানা জরুরী।
এ ভিডিও টিউটোরিয়ালে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে, কিভাবে আপনি নিদ্দিষ্ট হাজার হাজার ই-মেইল সংগ্রহ করতে পারেন মাত্র কয়েক মিনিটে।
>> ভিডিও টিউটোরিয়াল

Thursday, October 15, 2015

প্লাগিন ছাড়াই SEO সহায়ক ডাইনামিক টাইটেল ট্যাগ ওয়ার্ডপ্রেসের জন্য

ওয়ার্ডপ্রেসে টাইটেল ট্যাগ ডাইনামিক করার বিভিন্নরকম পদ্ধতি আছে। তবে, সেটা হয়তো আপনার চাহিদাকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট হবে না। এজন্য, আপনাকে হয় প্লাগিনের উপর নির্ভর করতে হবে অথবা নিজে নিজে কোডিং করে নিতে হবে। মার্কেটে অনেক ভালো ভালো ফ্রি প্লাগিন আছে এই কাজের জন্য। এর মধ্যে All in One SEO Pack এবং WordPress SEO by Yoast উল্লেখযোগ্য। এগুলোর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন পেজের জন্য বিভিন্ন ধরনের কাস্টম শিরোনাম উল্লেখ করতে পারবে।

যাই হোক না কেন, অনেকেই আছে যারা চেষ্টা করে যতটা সম্ভব কম প্লাগিন ব্যবহার করার। আবার অনেকে আছে যারা নিজে নিজে কোডিং করতে ভালোবাসে। যারা প্লাগিন ছাড়াই নিখুঁতভাবে ওয়ার্ডপ্রেস টাইটেল ট্যাগ তৈরি করতে চান, আশা করি আজকের টিপসটি নিশ্চিতভাবে তাদেরকে তা করতে সাহায্য করবে।

প্রাথমিক ধারণা

টাইটেল ট্যাগ যেকোনো ওয়েবসাইটের <head> সেকশনের মধ্যে ব্যবহৃত হয়। ডাইনামিকভাবে তৈরিকৃত সাইট, যেমন ওয়ার্ডপ্রেস দ্বারা চালিত সাইটে বিভিন্ন ধরনের পেজ বিদ্যমান, এগুলোর মধ্যে হলোঃ
  • হোম পেজ
  • বিশেষ পেজ
  • সিঙ্গেল টিউন পেজ
  • তারিখ ভিত্তিক আর্কাইভ
  • ক্যাটাগরি আর্কাইভ
  • লেখক আর্কাইভ
  • ট্যাগ আর্কাইভ
  • সার্চ রেজাল্ট পেজ
  • 404 পেজ
...এবং আরও অনেকরকম। ওয়ার্ডপ্রেসে ডাইনামিক টাইটেল সাধারণত থিমের header.php ফাইলে জেনারেট করা হয়, (এক্স) এইচটিএমএল এবং পিএইচপি এর সমন্বয়ে। এবার আমরা দেখবো কিভাবে এইসকল পেজগুলোতে ডাইনামিক টাইটেল ট্যাগ জেনারেট করতে হয়।

জেনারেট ডাইনামিক টাইটেল ট্যাগ

ওয়ার্ডপ্রেসে টাইটেল ট্যাগ জেনারেট করার একটা বেসিক উদাহরণ হলোঃ
	<title><?php bloginfo('name'); ?><?php wp_title(); ?></title>
...যা প্রত্যেকটি পেজের জন্যই আলাদা টাইটেল দেখাবে নিচে উল্লেখিত ফরম্যাটেঃ
	Blog Name >> Title of Displayed Page
অবশ্যই, এই ফরম্যাটেই কাজ সম্পন্ন হয়ে যায়, কিন্তু এটাকে আরও স্পষ্টভাবে উন্নত করা সম্ভব। উদাহরণস্বরূপ, পেজ টাইটেলকে ব্লগ টাইটেলের পূর্বে উল্লেখ করলে পেজের SEO মান বৃদ্ধি পায়। এটা পেজের উদ্দেশ্য পাঠকের কাছে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলে পেজের ব্যবহারযোগ্যতারও উন্নতি সাধন করে। কারন, পাঠকরা সবসময় একটি নির্দিষ্ট বিষয়বস্তুর অনুসন্ধান করে, ব্লগের নাম না। নিচে ব্লগ নেম এবং পেজ টাইটেলের অবস্থা বিপরীত করার পদ্ধতি উল্লেখ করা হলো, যা ওয়ার্ডপ্রেস ২.৫+ এর জন্য প্রযোজ্যঃ
	<title><?php wp_title('&raquo;','true','right'); ?><?php bloginfo('name'); ?></title>
...যা এখন হোম পেজ ব্যতীত প্রত্যেকটি পেজে টাইটেল দেখাবে নিচের মতো করেঃ
	Title of Displayed Page >> Blog Name
...এবং হোম পেজে শুধুমাত্র ব্লগের নাম প্রদর্শিত হবে।
২.৫ এর আগের ভার্শনে এই কোড কাজ করবে না। আগের ভার্শনে টাইটেল ডাইনামিক করতে চাইলে হয় নিচের কোডটি কাজ করবেঃ
	<title><?php wp_title(''); ?><?php if (!(is_404()) && (is_single()) || (is_page()) || (is_archive())) { ?> &raquo; <?php } ?><?php bloginfo('name'); ?></title>
অথবা, নিচের কোডটিঃ
	<title><?php wp_title(''); ?><?php if(wp_title('', false)) { echo ' &raquo; '; } ?><?php bloginfo('name'); ?></title>
ডিফল্টভাবে, wp_title() ট্যাগ পেজের ধরনের উপর নির্ভর করে নিচের তথ্যগুলো প্রদর্শন করেঃ
  • হোম পেজ - ফাঁকা
  • বিশেষ পেজ – পেজের শিরোনাম
  • সিঙ্গেল টিউন পেজ – টিউনের শিরোনাম
  • তারিখ ভিত্তিক আর্কাইভ – বছর এবং/অথবা মাসের নাম
  • ক্যাটাগরি আর্কাইভ – ক্যাটাগরি শিরোনাম
  • লেখক আর্কাইভ – লেখকের পাবলিক নাম
  • ট্যাগ আর্কাইভ – ট্যাগের নাম
  • সার্চ রেজাল্ট পেজ - অনুসন্ধান ফলাফল >> অনুসন্ধানের নাম
  • 404 পেজ – পাতাটি খুঁজে পাওয়া যায়নি
সুতরাং, আমরা ইতিমধ্যেই টাইটেল ট্যাগ মোটামুটি নিখুঁতভাবে কনফিগার করার পদ্ধতি শিখে ফেললাম। চাইলে এতটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকা যায়, কিন্তু এটাকে ঠিক পুরোপুরি নিখুঁত বলা যায় না। পুরোপুরিভাবে নিখুঁত করতে হলে আপনাকে প্রত্যেকটি পেজ উল্লেখ করে নির্দিষ্টভাবে টাইটেল ট্যাগ কনফিগার করতে হবে।

আরও নির্দিষ্ট করে টাইটেল ট্যাগ কনফিগার করা

এবার আমরা দেখবো আরও পরিনতভাবে কি করে টাইটেল ট্যাগ কনফিগার করা যায়। ওয়ার্ডপ্রেসে বিভিন্ন পেজ নির্দিষ্ট করে বোঝানোর জন্য পেজ অনুযায়ী বিভিন্ন ফাংশন আছে, যেমনঃ
  • হোম পেজ - is_home() অথবা is_front_page()
  • বিশেষ পেজ – is_page()
  • সিঙ্গেল টিউন পেজ – is_single()
  • তারিখ ভিত্তিক আর্কাইভ – is_day() অথবা is_month() অথবা is_year()
  • ক্যাটাগরি আর্কাইভ – is_category()
  • লেখক আর্কাইভ – is_author()
  • ট্যাগ আর্কাইভ – is_tag()
  • সার্চ রেজাল্ট পেজ - is_search()
  • 404 পেজ – is_404()
এইসকল কোড ব্যবহার করে নির্দিষ্টভাবে একটি পেজকে চেনানো সম্ভব। এজন্য কন্ডিশনের মাধ্যমে কোডগুলোকে ব্যবহার করে প্রত্যেকটি পেজের জন্য নির্দিষ্ট করে টাইটেল ট্যাগ কনফিগার করতে হবে। এটি করার জন্য থিমের header.php ফাইলে head সেকশনের মধ্যে বিদ্যমান title ট্যাগকে নিচের কোডদ্বারা প্রতিস্থাপন করতে হবেঃ
	<title><?php
if (is_home() || is_front_page()) {
echo bloginfo('description');
} else {
if (is_category()) {
echo 'All posts by ' . single_cat_title('', false) . ' category | ' . bloginfo('name');
} elseif (is_tax()) {
$post_type = get_post_type_object(get_post_type());
$queried_object = get_queried_object();
echo 'All posts by ' . $queried_object->name . ' category of ' . $post_type->labels->name . ' | ' . bloginfo('name');
} elseif (is_search()) {
echo 'Search results for ' . get_search_query() . ' | ' . bloginfo('name');
} elseif (is_day()) {
echo 'Archive page for ' . get_the_time('F') . ' ' . get_the_time('d') . ', ' . get_the_time('Y') . ' | ' . bloginfo('name');
} elseif (is_month()) {
echo 'Archive page for ' . get_the_time('F') . ' ' . get_the_time('Y') . ' | ' . bloginfo('name');
} elseif (is_year()) {
echo 'Archive page for ' . get_the_time('Y') . ' | ' . bloginfo('name');
} elseif (is_single() || is_page()) {
echo get_the_title() . ' | ' . bloginfo('name');
} elseif (!is_single() && !is_page() && get_post_type() != 'post' && !is_404()) {
$post_type = get_post_type_object(get_post_type());
echo 'Page for ' . $post_type->labels->name . ' | ' . bloginfo('name');
} elseif (is_tag()) {
echo 'All posts by ' . single_tag_title('', false) . ' post tag | ' . bloginfo('name');
} elseif (is_author()) {
$author = get_queried_object();
echo 'Archive page for author ' . $author->display_name . ' | ' . bloginfo('name');
} elseif (is_404()) {
echo '404 error - page not found | ' . bloginfo('name');
}
if (get_query_var('paged')) {
if (is_category() || is_day() || is_month() || is_year() || is_search() || is_tag() || is_author() || is_tax()) echo ' - ';
echo __('page') . ' ' . eng_to_ban(get_query_var('paged'));
}
}
?></title>
আশা করি, উপরের কোডটুকু যথেষ্ট সহযোগিতা করবে নির্দিষ্ট চাহিদা অনুযায়ী টাইটেল ট্যাগ কনফিগার করতে। উদাহরণস্বরূপ, আপনার হয়তো হোম পেজের জন্য ভিন্নরকম শিরনামের প্রয়োজন। উপরের কোডের সাহায্যে খুব সহজেই হোম পেজে চাহিদা অনুযায়ী শিরোনাম উল্লেখ করা যাবে। উল্লেখ্য, এখানে আমি আর্কাইভ পেজকে (is_archive()) নির্দিষ্ট করে কল না করে day, month এবং year হিসেবে কল করেছি যাতে করে আরও স্পষ্টভাবে টাইটেল ট্যাগ কনফিগার করা যায়। আপনি চাইলে শুধু is_archive() ব্যবহার করেও এই কাজ করতে পারেনঃ
		} elseif (is_archive()) {
wp_title(''); echo ' Archive | '; bloginfo('name');
}
এছাড়াও, নির্দিষ্টভাবে কোন কাস্টম টিউন টাইপ পেজকে উল্লেখ করতে চাইলে নিচের কোডটি লিখতে পারেনঃ
		} elseif (get_post_type() == 'custom-post') {
$post_type = get_post_type_object(get_post_type());
echo 'Page for ' . $post_type->labels->name . ' | ' . bloginfo('name');
}
যাই হোক, উপরের কোডের সহযোগিতায় এখন আপনি খুব সহজেই কাস্টম টাইটেল ট্যাগ জেনারেট করতে পারবেন নিজের চাহিদা অনুযায়ী। আমাকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে এই কোডটুকু লিখতে। অনেকগুলো সাইট ঘেঁটে ঘেঁটে আমাকে এই কোডটুকু বের করতে হয়েছে, যা আপনি এখন সহজেই পেয়ে গেলেন!
আজকের মতো এ পর্যন্তই, আশা করি টিপসটি আপনাদের উপকারে লাগবে। আগামীতে ইন-শা-আল্লাহ আরও নতুন কোন টিপস নিয়ে হাজির হবো।

Saturday, May 9, 2015

ওয়েবপেজ বা ব্লগকে ১ দিনের মধ্যে গুগলে ইনডেক্স করুন (১০০% working)

এটা আমার এই ব্লগে লেখা প্রথম পোস্ট। জানিনা কেমন হবে, কে কিভাবে নিবেন। আজকে যে টিপস টা দিব তা সবার কাজে লাগবে আশা করি । আমরা আমাদের নতুন ওয়েবপেজ বা ব্লগকে গুগলে ইনডেক্স করার জন্য কত কিছুই না করি । কিন্তু গুগলে কি এত সহজেই আপনার ওয়েবসাইট বা ব্লগ কে ইনডেক্স করে ফেলবে ! এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে । আমার মত যারা অলস তাদের জন্য এটা মহা মুশকিল । চিন্তার কিছু নেই । আপনার কিছুই করতে হবে না যা করার করবে একটা ওয়েবসাইট । তাও আবার কোন রকম কষ্ট ছাড়া । বিশ্বাস হয় না তা হলে নিচে দেখুন ।
প্রথমে এই লিংকের ওয়েবসাইট টি ওপেন করুন। দেখুন নিচের ছবির মতো একটা পেজ আসবে।

তারপর একটু নিচে দেখবেন কিছু বক্স সেখানে আপনি আপনার ওয়েবসাইট এর নাম , কি ওয়ার্ড অ্যান্ড ২৫০০ দিয়ে সিলেক্ট করুন । এখানে দেখবেন (৫০,১০০,২৫০,৫০০,১০০০,২৫০০) বক্স আছে । এগুলা হচ্ছে আপনার ওয়েবসাইট বা ব্লগ অন্য পেজ এর সাথে যুক্ত হওয়ার সংখ্যা মানে আপনি যদি ৫০ দেন তাহলে মাত্র ৫০ টা পেজ এ আপনার সাইট যুক্ত হবে । এখানে ২৫০০ দিতে কারন সবগুলা পেজ ই dofollow না ।
এখন সাবমিট বাটন এ ক্লিক করুন এবং অপেক্ষা করুন । দেখবেন আপনার পেজ একে একে যুক্ত হচ্ছে । এটি করতে অনেক সময় লাগবে মানে ৫ ঘন্টার বেশি তাই এটি রাত্রে করা টাই বেটার ।

আশা করি সবার ভালো লেগেছে । আর কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন কারন আমি আমার অভিজ্ঞতা থেকে পোস্ট টি করেছি আর SEO বিষয়ক এটা আমার প্রথম পোস্ট । ধন্যবাদ সবাইকে।